কপিরাইট ইস্যুতে ইউটিউবে নিষিদ্ধ ব্র্যাডি

২০ অক্টোবর, ২০১৯ ১৯:৩৮  
কপিরাইট আইন লঙ্ঘনের বিষয়টি বেশ গুরুত্বের সাথেই নজরদারিতে রাখে ইউটিউব। কেননা ইউটিউব প্লাটফর্মে বিজ্ঞাপন দিয়ে অনেক নামি কোম্পানি এখন আয় করছেন। তাই তাদের মেধা সম্পদ যতটুকু সুরক্ষিত রাখা সম্ভব সেই প্রচেষ্টা করে থাকে তারা। তবে কপিরাইট দাবি নিয়ে ইউটিউবে যে নিয়ম রয়েছে সে বিষয়ে অভিযোগ করেছে অনেক কনটেন্ট নির্মাতারা। কিন্তু অভিযোগ পর্যন্তই। কেননা বিধি অনুযায়ী গুগল এখানে নিরুপায়। এরওপর গুগলের এই রিপোর্টিং পদ্ধতির অপব্যবহার করে বিষয়টি ইউটিউবের জন্য আরও কঠিন করে তুলছেন কেউ কেউ। এদেরই একজন- ক্রিস্টোফার ব্র্যাডি। তিনি কপিরাইট লঙ্ঘনের জন্য মাইনক্রাফ্ট স্ট্রিমারদের কন্টেন্টে রিপোর্ট করে। অথচ তারা কেউই কোন কপিরাইটের কোন নিয়ম লঙ্ঘন করেনি। তাই গত আগস্টে ব্র্যাডির বিরুদ্ধে মামলা করেছিল ইউটিউব। আর মামলাটি মাইনক্রাফ্ট স্ট্রিমারদের পক্ষে গেছে। প্রযুক্তি সংবাদ মাধ্যম দ্য ভার্জ অনুসারে, ব্র্যাডি এখন রিপোর্টিং ফিচার থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন। অন্য কোনো নামেও তাবে ইউটিউব ব্যবহার করতে দেয়া হবে না। একইসঙ্গে তাকে জরিমানা করা হয়েছে ২৫ হাজার ডলার। ডিজিবাংলা/প্রান্ত